
চট্টগ্রাম ওয়াসার অনুমোদনপ্রাপ্ত ৪ হাজার ৩০০ গভীর নলকূপ থেকে উত্তোলন করা পানির জন্যও এবার গ্রাহকদের গুনতে হবে টাকা, যা আগে ছিল না। আজ বুধবার (২৮ ডিসেম্বর) চট্টগ্রাম ওয়াসা বোর্ডের ৭১তম সাধারণ সভায় গ্রাহকদের নলকূপের পানিতে মূল্য বেঁধে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
নলকূপ থেকে উত্তোলিত পানির প্রস্তাবিত মূল্য আবাসিকের ক্ষেত্রে প্রতি ইউনিট ৬ টাকা। আর অনাবাসিক ১২ টাকা ৩৪ পয়সা। তবে ওয়াসার এই সিদ্ধান্তকে ‘মড়ার ওপর খাঁড়ার ঘা’ হিসেবে আখ্যায়িত করেছেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সহসভাপতি নাজের হোসাইন।
নাজের হোসাইন আজকের পত্রিকাকে বলেন, ‘নলকূপ স্থাপন করতে আমরা অনুমোদনের জন্য টাকা দিয়েছি। আবার বছর বছর লাইসেন্স নবায়ন ফি দিচ্ছি। পানি তুলতে বিদ্যুৎ খরচ হচ্ছে। এতে মোটা অঙ্কের বিল পরিশোধ করতে হচ্ছে গ্রাহকদের। এত কিছুর পর আবার মাটির নিচ থেকে উত্তোলিত পানির ওপর মূল্য নির্ধারণ করে দেওয়া মড়ার উপর খাঁড়ার ঘা।’
তিনি আরও বলেন, চট্টগ্রাম ওয়াসার এ ধরনের সিদ্ধান্ত থেকে সরে আসা উচিত।
এ বিষয়ে ওয়াসাসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভূগর্ভস্থ পানি উত্তোলনকে নিরুৎসাহিত করার জন্যই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ওয়াসার বোর্ডসভার কার্যপত্র থেকে জানা গেছে, পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ আইন ১৯৯৬-এর ২৪-এর উপধারা ২ অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম ওয়াসা পানির উল্লেখিত মূল্য নির্ধারণ করার সিদ্ধান্ত হয়। পানির এই বাড়তি মূল্য আগামী বছরের ১ মার্চ থেকে কার্যকর হবে। বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সিদ্ধান্তে এ তথ্য জানানো হয়।
তথ্যমতে, চট্টগ্রাম ওয়াসার আবাসিক গ্রাহক সংযোগ বর্তমানে ৭৮ হাজার ৫৪২টি এবং বাণিজ্যিক সংযোগ ৭ হাজার ৭৬৭টি। পানির দৈনিক উৎপাদন ৪৫ থেকে ৫০ কোটি লিটার, চাহিদাও সমান।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে