
কক্সবাজারের চকরিয়ায় অজ্ঞাতপরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে ইউনিয়নের বহলতলী লালগোলা ব্রিজ এলাকা থেকে লাশটি উদ্ধার করেন বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা।
বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খুটাখালী ইউনিয়নের বহলতলী এলাকার মেধের খালে পাড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন খবর দিলে বেলা ৩টার দিকে নৌ পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। লাশের শরীরে কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে আশপাশে রক্তের ছোপ দেখা গেছে। অনেক সময় পানিতে পড়লে নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। সব বিষয় মাথায় রেখে তদন্ত করা হবে।’
এসআই মোশারফ হোসেন আরও বলেন, লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। খালের পাড়ে লাশটি কোথা থেকে এসেছে, তা জানা সম্ভব হয়নি। তাঁর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশের ছবি বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে