
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর গ্রামে খুলচুমা বেগম (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ছাত্রলীগের স্থানীয় এক নেতার বিরুদ্ধে। গতকাল সোমবার বিকেলে গ্রামের খান মোহাম্মদ পাড়া মসজিদের পাশে এ ঘটনা ঘটে। আহত খুলছুমা ওই পাড়ার মৃত আফজল আহমদের মেয়ে।
অভিযুক্ত নেতার নাম নজরুল খান। তিনি ফটিকছড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।
আহত ব্যক্তির ভাই প্রবাসী মোহাম্মদ রফিক জানান, ‘আমার বোন ছোটবেলা থেকেই মানসিক ভারসাম্যহীন। ঘটনার দিন বিকেলে তাঁকে আমাদের বাগান থেকে কাঁঠাল আনতে পাঠাই। পথে নজরুল খান আমার বোনকে বিএনপি বলে উত্ত্যক্ত করেন। এ সময় আমার বোন তাকে গালিগালাজ করতে থাকলে নজরুল খান আমার বোনকে গাছের বাটাম দিয়ে এলোপাতাড়ি মারতে থাকে। একপর্যায়ে তাঁর মাথায় আঘাত করলে মাথা ফেটে যায়। পরে সেখান থেকে তাঁকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় আব্দুল মনাএম মেডিকেলে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়।’
স্থানীয় ইউপি সদস্য মো. রফিকুজ্জামান বলেন, ‘ওই নারীকে মারধরের বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি তাঁকে উন্নত চিকিৎসার জন্য মেডিকেলে নিতে বলেছি। পরে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. জামালউদ্দিন বলেন, ওই নারীকে মারধরের বিষয়টি জেনেছি। অভিযোগ প্রমাণিত জলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা নজরুল খান বলেন, ‘ওই নারী আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করছিল। এ ছাড়া তাঁর কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তাই তাকে আঘাত করেছি। তবে মাথা ফেটে যাবে ভাবিনি।’
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ ইবনে আনোয়ার বলেন, ‘এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে