কুমিল্লার তিতাস উপজেলার সৌদি প্রবাসীকে বিমানবন্দর থেকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়ি ফিরলেন চাচা-ভাতিজা। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসের চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।
ঘটনাটি ঘটেছে গতকাল শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর এলাকায়।
নিহতরা হলেন, প্রবাসীর দুলাভাই মো. দুলাল মিয়া (৫২) ও তাঁর ভাতিজা মো. হুসাইন মিয়া (১১)। এছাড়াও আহত হয়েছেন মাইক্রোবাস চালক গিয়াস উদ্দিন, আক্তার হোসেন ও প্রবাসী মোমেন মিয়া।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, তিতাস উপজেলার উত্তর বলরামপুর গ্রামের মৃত ফজলুল হক মিয়ার ছেলে সৌদি প্রবাসী মো. মোমেন মিয়াকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে আসার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবের এলাকায় এসে পৌঁছলে পেছন থেকে যাত্রীবাহী হানিফ পরিবহন মাইক্রোবাসটি চাপা দিলে দুর্ঘটনার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুলাল ও হুসাইন মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে এলাকার হাজারের নারী-পুরুষ নিহতদের দেখতে উওর বলরামপুর গ্রামে এসে ভিড় করেন।

শুক্রবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে র্যাব আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র্যাবের মহাপরিচালক।
১১ মিনিট আগে
তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
৩ ঘণ্টা আগে