ভারী বর্ষণে ঝিরির পাশে পাহাড় ধসে একই পরিবারের তিনজন নিখোঁজ হওয়ার ছয় দিন পরও মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ মেলেনি। গত বুধবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারী বর্ষণের ফলে ঝিরির কাছে আশ্রয় নেওয়া অবস্থায় পাশের পাহাড় ধসে মা কৃষ্ণাতি ত্রিপুরা দুই শিশু সন্তানসহ নিখোঁজ হয়।
পরের দিন বৃহস্পতিবার সকালে মেয়ে বাজেরুং ত্রিপুরা (১২) ও ছেলে প্রদীপ ত্রিপুরাকে (৮) পাশের একটি ঝিরি থেকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজের ছয় দিন পর আজ সোমবার সন্ধ্যা পর্যন্ত মা কৃষ্ণাতি ত্রিপুরার কোনো খোঁজ পাওয়া যায়নি।
প্রসঙ্গত, নিখোঁজ কৃষ্ণাতি ত্রিপুরা সদর উপজেলার সদর ইউনিয়নের সাংগাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী। বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাংগাই ত্রিপুরা পাড়া এলাকায় তাঁরা বাস করে।
বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়ন পরিষদ (ইউপি) ওয়ার্ড মেম্বার ও ত্রিপুরা পাড়ার বাসিন্দা জগদিশ ত্রিপুরা আজ সোমবার জানান, কৃষ্ণাতি ত্রিপুরার সন্ধানে ছয় দিন যাবৎ স্বজনরা নিখোঁজ হওয়ার স্থান ও আশে পাশে ঝিরি-খালে খোঁজ করে যাচ্ছেন। যদি তাঁকে খুঁজে পাওয়া যায় সে আশায়।
গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মা, মেয়ে ও ছেলে পাহাড়ে জুমের খেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বৃষ্টি শুরু হলে তারা ঝিরি (ছোট খাল) এলাকায় অপেক্ষা করছিল। এ সময় পাশের পাহাড় ধসে মাটি চাপা পড়ে তারা নিখোঁজ হয়। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের খোঁজে নামে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে