
কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে চাঁদা না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুই ছাত্রীর ওপর হামলার অভিযোগ উঠেছে। তাঁরা সম্পর্কে আপন বোন। এই ঘটনায় মামলা করেছেন ওই দুই ছাত্রী।
গত শনিবার (১৭ আগস্ট) রাতে উখিয়া থানায় চবি ছাত্রী আশরাফুননেছা তানিয়া বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলায় ১১ জনকে আসামি করা হয়।
আশরাফুননেছা তানিয়া (২৩) বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের ২০১৯-২০ সেশনের ছাত্রী এবং অন্যজন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী ফারিহা ফারহানা পুষ্প (২১)।
গত শুক্রবার (১৬ আগস্ট) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড রহমতেরবিল এলাকায় হামলার শিকার হন ফারিহা ফারহানা পুষ্প ও আশরাফুননেছা তানিয়া। ওই ঘটনায় তাঁদের মা হাফিজা বেগমও (৪৯) আহত হন। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় অ্যাসোসিয়েশনের সদস্য ও উখিয়ার সাধারণ শিক্ষার্থীরা।
মামলার আসামিরা হলেন-উখিয়ার রহমতেরবিল এলাকার মৃত মুজিবুল হকের ছেলে আতাউর রহমান (৪০), তাঁর স্ত্রী আমেনা বেগম (৪০) ও মেয়ে আতেকা (২১), ফজলুর রহমান (৪২), তাঁর স্ত্রী মাইমুনা বেগম (৪২), ছেলে মো. তুহিন (২২) ও মেয়ে হাকিমা (২২), একই এলাকার মৃত মো. সাকেরের স্ত্রী সেলিনা আক্তার (৩০); টেকনাফ উপজেলার লম্বরি এলাকার আনোয়ারের ছেলে মো. ইসমাঈল (৪৫), তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও মেয়ে পুতু মনি (২৩)।
এজাহার সূত্রে জানা গেছে, পৈতৃক সম্পত্তি উচ্ছেদের জেরে দীর্ঘদিন চাঁদা দাবি করে আসছিলেন অভিযুক্তরা। চাঁদা না দিলে শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে ধারালো অস্ত্রের আঘাতে ফারহানা পুষ্প, আশরাফুননেছা তানিয়া ও তাঁর মাকে আহত করেন। পরে স্থানীয় হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়। এ সময় ঘটনা ক্যামেরাবন্দী করতে চাইলে ভুক্তভোগীদের কাছ থেকে তাদের ব্যবহৃত একটি স্মার্টফোন কেড়ে নেওয়া হয়। টেনেহিঁচড়ে নেওয়া হয় দুটি স্বর্ণের চেইন। শ্লীলতাহানি, হুমকি-ধমকি ও হত্যাচেষ্টা করা হয়।
অভিযুক্ত আসামিদের বিরুদ্ধে এর আগেও সন্ত্রাসী হামলার অভিযোগে উখিয়া থানায় মামলা করেন এই ভুক্তভোগী পরিবার। ওই মামলায় আসামিরা জামিনে আছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন আজকে পত্রিকাকে বলেন, দুই ছাত্রীর ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
স্থানীয় পালংখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী বলেন, সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর হামলাকারীরা বেপরোয়া হয়ে উঠেছে। রাজনৈতিক প্রভাব ও দাপট দেখিয়ে দখলবাজি ও চাঁদাবাজি শুরু করেছে তারা। পিতৃহীন একটি নিরীহ পরিবারের নারী সদস্যের ওপর হামলা চালাতে তারা দ্বিধাবোধ করেনি। আসামিরা স্থানীয় চেয়ারম্যান-মেম্বারের বিচার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তোয়াক্কা করে না বলে জানান এই জনপ্রতিনিধি।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে