ব্রাহ্মণবাড়িয়া ছাত্রদলের নেতা নিহতের প্রতিবাদে ফেনীতে ছাত্রদলের মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে ছাত্রদলের ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।
আজ রোববার বেকাল ৫টার দিকে শহরের ইসলামপুর রোডে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ চারজনকে আটক করেছে।
জানা গেছে, ছাত্রদল মিছিল বের করে শহরের ট্রাংক রোডের দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করলে দু পক্ষের সংঘর্ষ হয়। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে ও ধাওয়া করে ছাত্রদলের চার কর্মীকে আটক করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ওজানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল সাংবাদিকদের অভিযোগ করেন, পুলিশ অন্যায়ভাবে মিছিলে হামলা করে নেতা-কর্মীদের আহত ও চার কর্মীকে আটক করেছে। তিনি এর তীব্র নিন্দা জানান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে