
কুমিল্লার দাউদকান্দিতে চাচির হাতে খুন হয়েছে মো. সুমন (৩৬) নামের এক যুবক। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে গাছ লাগানোকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটে।
নিহত সুমন উপজেলার দশপাড়া গ্রামের মৃত শাহজালালের ছেলে। তিনি নারায়ণগঞ্জ পানি উন্নয়ন বোর্ডে (পাউবো) চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শী সুমন মিয়া বলেন, গতকাল সন্ধ্যার পর কলাগাছ লাগানোকে কেন্দ্র করে পারুলের সঙ্গে তাঁর ভাতিজা সুমনের ঝগড়া হয়। একপর্যায়ে তিনি সুমনের অণ্ডকোষে কামড় দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। এ সময় এলাকাবাসী পারুল আক্তার, তাঁর স্বামী আলী মিয়া ও ছেলে রাব্বিকে আটক করে। পরে পুলিশ ও সেনাসদস্যরা গিয়ে তাঁদের থানায় নিয়ে যান।
এ বিষয়ে চেষ্টা করেও পুলিশের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। নিহত সুমনের একটি মেয়ে ও একটি ছেলেসন্তান রয়েছে। মেয়ে পঞ্চম শ্রেণিতে পড়ে। এ বিষয়ে থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে