পারিবারিক বিরোধের জেরে লক্ষ্মীপুরের রামগতিতে সৎমাসহ তিনজনকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘাতক তারেকুর রহমান আরিফকে (২৫) আটক করেছে এলাকাবাসী। আজ শনিবার উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন ওই গ্রামের কাঠমিস্ত্রি সিডু মিয়ার স্ত্রী সোকিনা বেগম (৪০), তাঁর শিশুপুত্র মাহিন (৬) ও নাতনি ফারিয়া আক্তার (৪)। আর ঘাতক রিপন সিডু মিয়ার আরেক সংসারের ছেলে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘পারিবারিক বিরোধে তিনজনকে কুপিয়ে হত্যা করা হয়। এর মধ্যে একজন নারী, তার শিশুছেলে এবং নাতনি রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মগে পাঠানো হবে।’ এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
স্থানীয়রা জানায়, সিডু মিয়া (মিস্ত্রি) আরেকটি সংসারের ছেলে মো. রিপন ঢাকায় থাকতেন। দুই দিন আগে লক্ষ্মীপুরের রামগতির বাড়িতে আসেন। সন্ধ্যার দিকে তিনি তাঁর সৎমা, ছোট ভাই এবং ভাগনিকে কুপিয়ে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা রিপনকে ধরে ফেলে। খবর পেয়ে রামগতি থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা তাঁকে পুলিশে সোপর্দ করে। ঘটনার সময় সিডু মিয়া বাড়িতে ছিলেন না।
উপজেলার চর পোড়াগাছা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও ইউপি সদস্য হুমায়ূন কবির সবুজ আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার দিকে আরিফ হোসেন রিপন তিনজনকে কুপিয়ে হত্যা করে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাসদস্যরা উপস্থিত হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪২ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে