চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে নবম শ্রেণির এক স্কুলছাত্রের। নিহতেরর নাম ইসরাত হোসেন আলভী (১৪)। এ ঘটনায় অপর এক আরোহী আশরাফুল আলম গুরুতর আহত হয়েছেন।
গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ১৪ নং শিকারপুর ইউপির ৯ নং ওয়ার্ডের অক্সিজেন-কুয়াইশ সড়কের হাটহাজারী শিকারপুর ইউনিয়নের এভারকেয়ার হাসপাতালের অদূরে বেল্লা বাপের ঘাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
হাটহাজারী মডেল থানার আওতাধীন মদুনাঘাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. মহিউদ্দিন সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আলভী বায়েজিদ থানার ওয়াজদিয়া ৩ নং ওয়ার্ডের নিদ্দা পাড়ার নুর আহম্মদ কোম্পানি বাড়ির প্রবাসী ইকবাল হোসেনের ছেলে। সে নগরীর হামজারবাগ রহমানিয়া উচ্চ বিদ্যালয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
একই ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল আরোহী আশরাফুল আলম (১৭) বর্তমানে অনন্যা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। সে বায়েজিদ থানার ওয়াজদিয়া ৩ নং ওয়ার্ডের হাজী পাড়ার জাফর মিস্ত্রী বাড়ীর প্রবাসী শাহজাহানের ছেলে। সে বন গবেষণাগার উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মোটরসাইকেল (চট্টমেট্রো-ল ১৬-৩৭৬৫) নিয়ে ইসরাত হোসেন আলভী ও আশরাফুল আলম অনন্যা আবাসিক এলাকার উল্লেখিত স্থানে ঘুরতে যায়। এ সময় মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে রাস্তার স্পিডব্রেকারে চালক আলভী বাইক নিয়ন্ত্রন করতে না পেরে দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই চালক আলভী নিহত হয়।
দুর্ঘটনার পর পর আশপাশের লোকজন ছুটে এসে গুরুতর আহত আশরাফুল আলমকে উদ্ধার করে কাছাকাছি একটি হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি করান।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে