স্বাস্থ্য অধিদপ্তর খাগড়াছড়িসহ ১৩ জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে। কিন্তু রেড জোন ঘোষণা করলেও খাগড়াছড়িতে স্বাস্থ্যবিধি মানার তেমন কোনো প্রবণতা নেই। জেলার পর্যটনকেন্দ্র থেকে শুরু করে হাট-বাজারে কোথাও কোনো স্বাস্থ্যবিধি নেই। স্বাস্থ্য বিভাগ বলছে, এখনই সচেতন না হলে খাগড়াছড়িতে সংক্রমণের হার আরও বাড়বে।
আজ বৃহস্পতিবার সকালে সরেজমিনে খাগড়াছড়ি শহরের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, বাজারগুলো আগের মতোই হাজারো ক্রেতা-বিক্রেতার উপস্থিতিতে সরগরম রয়েছে। অধিকাংশ মানুষই মাস্ক না পরে বাজারে এসেছেন। খাগড়াছড়িতে ঘুরতে আসা পর্যটকের সংখ্যা কমলেও যারা ঘুরতে আসছেন, তাদের মধ্যেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা কম।
খাগড়াছড়ির সিভিল সার্জন নুপুর কান্তি দাশ জানান, জেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। করোনা সংক্রমণের হার মাত্র এক দিনের ব্যবধানে ১৩ শতাংশ বেড়ে ৫০ শতাংশে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৮২ জনের নমুনা পরীক্ষায় ৪১ জনের করোনা শনাক্ত হয়েছে। সংক্রমণের হার প্রায় ৬০ শতাংশ। এর আগের দিন ৬২ জনের নমুনা পরীক্ষায় ২৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিভিল সার্জন বলেন, ‘যারা করোনার লক্ষণ নিয়ে আসছে তাদের আমরা নমুনা পরীক্ষার জন্য পাঠাচ্ছি। এতে ৫০ শতাংশের ওপরে করোনা রোগী শনাক্ত হচ্ছে। এ ছাড়া স্বাস্থ্যবিধি মানাতে মাইকিং করা হচ্ছে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মানুষকে মাস্ক পরানোর জন্য বাধ্য করা হচ্ছে।’
এদিকে পর্যটনকেন্দ্র, শহরের বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসান শাকিল বলেন, মানুষের মাঝে সচেতনতা বাড়ানোর পাশাপাশি মাস্ক না পরার কারণে অনেককে জরিমানা করা হচ্ছে। এর মধ্যে প্রতিদিনই জেলা সদর ও উপজেলাগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী ভূমি কমিশনারদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়েছে। প্রতিদিনই অভিযান চলবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে