
কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি বাড়ি থেকে দুর্লভ একটি চিতা বিড়াল, গন্ধগোকুল ও সাদা বক উদ্ধার করেছে র্যাব-১৫। গতকাল শুক্রবার বিকেলে এসব প্রাণী উপজেলার ডুলাহাজারার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন বন্যপ্রাণী উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫-এর কক্সবাজার কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।
এর আগে চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের কোরালখালী গ্রামের একটি বাড়ি থেকে একটি চিতা বিড়াল, একটি গন্ধগোকুল ও এক জোড়া সাদা বক উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী বলেন, ‘বাড়তে থাকা জনসংখ্যার চাপ, বন উজাড়, নদীর নাব্য হ্রাস, বন্যপ্রাণী শিকার, ভারসাম্যহীন পরিবেশ, অবহেলা ও অযত্নের কারণে নানা প্রজাতির প্রাণী বিলুপ্ত হয়ে পড়ছে। এ অবস্থা চলতে থাকলে একটা সময় জীববৈচিত্র্য শূন্য হয়ে পড়বে দেশ। দেখা দিতে পারে বিশাল প্রাকৃতিক শূন্যতা।’
মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, চকরিয়া উপজেলার কোরালখালী এলাকার একটি বাড়িতে কবুতরের খাঁচায় দুর্লভ চারটি বন্যপ্রাণী আটক অবস্থায় রয়েছে। এমন সংবাদ পেয়ে, শুক্রবার বেলা ১১টার দিকে ওই স্থানে অভিযান চালানো হয়। বন্যপ্রাণীগুলো প্রকৃতিতে অবমুক্ত করতে বঙ্গবন্ধু সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
বঙ্গবন্ধু সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম জানান, একটি চিতা বিড়াল, একটি গন্ধগোকুল ও এক জোড়া সাদা বক সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৮ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে