
চট্টগ্রামের আনোয়ারায় ঘরের পানির পাইপলাইন স্থাপন নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে রডের আঘাতে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনায় ওই পরিবারের নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহতের নাম সালামত আলী (৫২), তিনি মৃত ছিদ্দিক আহমদের ছেলে। মারধরের সময় আহত হয়েছেন নিহতের স্ত্রী শামীমা আকতার (৪০), মেয়ে কুলছুমা আকতার জুনি (২৩) ও হাবিবা আকতার রেশ্মী (১৪)।
ঘটনার পর শামীমা আকতার বাদী হয়ে আনোয়ারা থানায় রহমত আলী (৬০), সাজিয়া বেগম (৪৫), রুবেল (৩২), এমরান (২৮) ও আরাফাতকে (২০) আসামি করে মামলা করেছেন। পুলিশ সাজিয়া বেগম, তাঁর ছেলে এমরান ও রুবেলকে গ্রেপ্তার করেছে।
নিহতের স্ত্রী শামীমা আকতার বলেন, ‘বসতঘরের পানি চলাচলের পাইপলাইন স্থাপন নিয়ে আমার ভাশুর রহমত আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বিষয়টি নিয়ে আমরা আনোয়ারা সেনাক্যাম্পে অভিযোগ করলে মঙ্গলবার সেনাক্যাম্পে উভয় পক্ষের সালিস শেষে ঘরে ফেরার পথে ভাশুর রহমত আলী ও তার পরিবারের সদস্যরা লোহার রড নিয়ে আমার স্বামীর ওপর হামলা করে। এ সময় আমরা এগিয়ে গেলে আমাদের ওপরও হামলা করে। পরে আহত অবস্থায় স্থানীয়রা স্বামীকে আনোয়ারা মেডিকেলে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নিলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।’
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘এ ঘটনায় নিহতের স্ত্রীর দায়ের করা মামলায় নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে