
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি নবীন শিক্ষার্থীদের মূল ফটকের বাইরে ফুল দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকায় আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে এই কার্যক্রম পরিচালনা করেন তাঁরা।
এ সময় গেটের বাইরের অবস্থান সম্পর্কে ছাত্রদলের নেতারা বলেন, ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকার সিদ্ধান্তের প্রতি সম্মান রেখে তাঁরা বাইরে দলীয় কার্যক্রম পরিচালনা করেছেন।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা জমায়েত হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বাইরে ফুল ও পানি দিয়ে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের বরণ করে নেন। এ সময় দলের নেতা-কর্মীদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নিতে দেখা যায়।
এর আগে গত ৮ আগস্ট শততম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের দলীয় ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রশাসনের আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বিশ্ববিদ্যালয় ছাত্রদল ক্যাম্পাসে মেইন গেটের বাইরে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছি। আমরা চাই না আমাদের কার্যক্রম নিয়ে ক্যাম্পাসে কোনো প্রকার বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হোক।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে