ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজ পরিবারের লোকজনের হাতে মার খেয়ে চিকিৎসাধীন অবস্থায় বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাহ (২৮) নামে এক যুবকের মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঢাকার একটি হাসপাতালে আজ বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউরা গ্রামের মজিদ মোল্লার ছেলে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, বাকপ্রতিবন্ধী হেদায়েত উল্লাহ নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।
জানা গেছে, জুলাইপাড়া গ্রামের মজিদ মোল্লার ২ ছেলে ৪ মেয়ে। দুই ছেলের মধ্যে বড় ছেলে মো. হেদায়েত উল্লাহ জন্ম থেকেই বাকপ্রতিবন্ধী। হেদায়েত উল্লাহ তিন বছর পূর্বে একই গ্রামের আবুল খায়ের মিয়ার মেয়েকে বিয়ে করে। তার একটি সন্তান রয়েছে। সে বাক্প্রতিবন্ধী হওয়ায় হেদায়েত উল্লাহ ও তার স্ত্রীর ওপর অমানসিক নির্যাতন করে আসছে মা, বাবা, ভাই ও বোনসহ পরিবারের লোকজন। গত ১৬ জুন সন্ধ্যায় তার বাবা ও ছোট ভাই মিলে তাকে মারধর করে গুরুতর আহত করে। আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকায় রেফার্ড করেন। ৬ দিন মৃত্যুশয্যায় থাকার পর আজ তিনি মারা যান। গ্রামবাসীর অভিযোগ সম্পত্তির লোভে পরিবারের লোকজন তাকে হত্যা করেছে।
হেদায়েত উল্লার স্ত্রী রাকিবা আক্তার বলেন, আমাকে ও আমার স্বামীকে দীর্ঘদিন ধরে নির্যাতন করে আসছে আমার শ্বশুর, দেবর, ননদ ও শাশুড়ি। কয়েক দিন পূর্বে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ১৬ জুন রাতে আমার স্বামীকে মারধর করে গুরুতর আহত করে। মারধরের ঘটনায় থানায় অভিযোগ করেছি। আমার স্বামী চিকিৎসাধীন অবস্থায় আজ মৃত্যু বরণ করেন। আমার স্বামীকে নির্মমভাবে যারা হত্যা করেছে, আমি তাদের বিচার দাবি করছি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে