কুমিল্লার তিতাস উপজেলায় ট্রাক ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত ও একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার কলাকান্দি-জাহাপির সড়কের কলাকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ব্যক্তির নাম রাজ্জাক বেপারী (৬৫)। তিনি মুরাদনগর উপজেলার জাহাপুর ইউনিয়নের বড়ইয়াকুড়ি গ্রামের বাসিন্দা। আহত অটোরিকশা চালক একই উপজেলার দক্ষিণ আলীচর গ্রামের বাসিন্দা মো. হোসেন (২৩)।
স্থানীয়রা জানান, বেলা ১১টার সময় ইট বাহী একটি ট্রাক কলাকান্দির দিকে আসছিল। এ সময় জাহাজপুরের দিকে যাওয়া একটি অটোরিকশা খানেবাড়ি-কলাকান্দি মাঝামাঝি স্থানে পৌঁছালে ইটবাহী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী আব্দুর রাজ্জাক বেপারী মারা যান। আহত অটোরিকশা চালককে স্থানীয়রা উদ্ধার করে তিতাস উপজেলা কমপ্লেক্স নিয়ে আসেন।
নিহতের শ্যালক খোরশেদ আলম বলেন, ‘দুলাভাই ইট বালুর ব্যবসা করেন, আজ সকালে তিতাস উপজেলার কলাকান্দি বাজারে গিয়েছিল। আসার পথে দুর্ঘটনার শিকার হন। এখন আসছি মরদেহ নিয়ে যাওয়ার জন্য, আমরা কোনো মামলা করব না।’
এ বিষয়ে উপপরিদর্শক তপন সাহা বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ইট বাহী ট্রাকটি জব্দ করে কলাকান্দি ইউপি চেয়ারম্যান ইব্রাহিম সরকারের জিম্মায় রাখি। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি এবং নিয়ম অনুযায়ী ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে পাঠানো হবে।’

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৮ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৩ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে