চট্টগ্রামের বায়েজিদে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের (এসি) ব্যবহার সীমিত করার পাশাপাশি বৈদ্যুতিক পাখা ও বাতির ব্যবহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বোর্ডে ব্যবহৃত বৈদ্যুতিক পাখা ও বাতির ২৫ শতাংশ বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে চা বোর্ডে এসির ব্যবহার সীমিত করার সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে বৈদ্যুতিক পাখা ও বাতির ২৫ শতাংশ সার্বক্ষণিক বন্ধ রাখারও সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে পাখা ও বাতির সুইচের ওপর কালো স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে।
বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলামের নির্দেশনায় বোর্ডের সচিব মোহাম্মাদ রুহুল আমিন এই উদ্যোগ নেন।
এ বিষয়ে রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, ‘এই ২৫ শতাংশ বাতি ও পাখা সার্বক্ষণিক বন্ধ থাকবে। কালো স্টিকার লাগানোর ফলে ব্যবহারকারীরা বুঝবেন—সার্বক্ষণিক বন্ধের জন্যই এই উদ্যোগ। গত এক সপ্তাহ ধরে এই পদ্ধতিতে বিদ্যুৎ ব্যবহার করছে চা বোর্ড।’

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
৩০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে