
চট্টগ্রামের মিরসরাইয়ে দুই বছর আগে বিএনপি নেতা ইশরাক হোসেনের গাড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেনসহ ১২৬ জনের নামে ও অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহাদাত হোসেন চৌধুরী বাদী হয়ে মিরসরাই থানায় এ মামলা দায়ের করেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের মামলা হওয়ার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই বছর আগে বিএনপি নেতা ইশরাক ও তাঁর নেতা–কর্মীর গাড়িবহরে হামলার অভিযোগ এনে সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন ও তাঁর ছেলে সাবেক সংসদ সদস্য রুহেলসহ ১২৬ জনের নাম উল্লেখের পাশাপাশি ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মামলা সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১২ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে ফেনী থেকে বিএনপির ঢাকা মহানগর দক্ষিণ ও আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক হোসেন গাড়িবহর নিয়ে রওনা হন। এ সময় তাঁর সঙ্গে ছিল দলীয় নেতা-কর্মীদের ৫০-৬০টি গাড়ি। ইশরাক হোসেনের গাড়িবহর ওই দিন সকালে মিরসরাই থানা থেকে ২০০ গজ সামনে গিয়ে পৌঁছালে দেশি-বিদেশি অস্ত্র ও ককটেল বোমা বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করেন মামলার আসামিরা। গাড়িবহরে অতর্কিত হামলা করে গাড়ি ভাঙচুরসহ হত্যার উদ্দেশ্যে বিএনপির নেতা-কর্মীদের মারধর করা হয়। এ ঘটনায় বেশ কয়েকজন জখম হন।
মামলায় উল্লেখ করা হয়েছে, হামলার সময় প্রায় ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষতি হয়। এ ছাড়া তাঁদের বিভিন্ন জনের মোবাইল ফোন ও পকেটে থাকা নগদ প্রায় এক কোটি টাকা লুট করে নিয়ে যায়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে