ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কৃষকের কাছ থেকে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার কৃষক মো. ইয়াছিন মিয়ার কাছ থেকে তিন টন ধান ক্রয়ের মাধ্যমে এ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য কর্মকর্তা কাওসার সজিবের সভাপতিত্বে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান। বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র গোলাম হাক্কানী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মনির হোসেন।
উপস্থিত ছিলেন–কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, সহসভাপতি নেপাল চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক আবুল খায়ের স্বপন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ শহীদুল্লাহ, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা মোজাম্মেল হোসেন প্রমুখ।
জানা গেছে, উপজেলার ১০ ইউনিয়ন ও একটি পৌরসভায় কৃষি অ্যাপের মাধ্যমে ধান বিক্রয়ে আবেদন করেন এক হাজার ২৯ জন কৃষক। এদের মধ্যে এক হাজার ২১ জন কৃষকের আবেদন গৃহীত হয়। ৮ জন কৃষকের আবেদন বাতিল করা হয়।
গৃহীত এক হাজার ২১ জন কৃষকদের মধ্য থেকে লটারির মাধ্যমে ৩২০ জন কৃষককে বাছাই করেন উপজেলা প্রশাসন। তাদের কাছ থেকে আগামী ৩১ আগস্টের মধ্যে এক হাজার ১১৮ মেট্রিকটন ধান ক্রয় করা হবে বলেন জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতি কৃষকের কাছ থেকে সর্বোচ্চ তিন টন ধান ক্রয় করা হবে। প্রতি কেজি ধান ৩০ টাকা দরে এক হাজার ২০০ টাকা মন কেনা হবে এই ধান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আমিমুল এহসান খান আজকের পত্রিকাকে বলেন, ‘লটারির মাধ্যমে বিজয়ী কৃষকদের কাছ থেকে কেনা হবে এই ধান। ধান বিক্রি করতে এসে কৃষক যেন কোনো প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজরদারি থাকবে। কৃষক এবং গুদাম কর্মকর্তার মাঝখানে মধ্যস্বত্বভোগীরা না আসতে পারে সেদিকেও নজর থাকবে উপজেলা প্রশাসনের।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে