
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের চামুছির শিয়ার অদূরে ২ দফা স্থলমাইন বিস্ফোরণে একটি কুকুর ও একটি বন্য শূকর মারা গেছে। আজ সোমবার বিকেলে ও রাতে পৃথক এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রগুলো জানায়, এ সীমান্তে বর্তমানে চোরাচালান বেড়েছে। এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে মিয়ানমার অংশের রাখাইনের বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি আর এ দেশের কিছু চোরাকারবারি। সম্প্রতি আরাকান আর্মি ৪৯ নম্বর সীমান্ত পিলারের ১ কিলোমিটার ভেতরে চোরাই পণ্যের হাট বসিয়ে বাংলাদেশ ও মিয়ানমারের চোরাকারবারিদের চলাচলের সুযোগ করে দেয়। তবে বাংলাদেশ থেকে সে হাটে যারা যায়, তাদের কাছ থেকে ৫০০ টাকা চাঁদা নেয় আরাকান আর্মি।
সূত্র আরও জানান, এ চাঁদা আদায় করতে আরাকান আর্মি নির্দিষ্ট একটি গেট ব্যবহার করে। বাকি পাহাড়ি এলাকায় স্থলমাইন বসিয়ে আতঙ্কে রাখে ব্যবসায়ীদের; যাতে তাদের সেই ৫০০ টাকা হাতছাড়া না হয়। সোমবার দুই দফায় স্থলমাইন বিস্ফোরণের স্থান হলো সেই পথ।
স্থানীয় বাসিন্দা ও সমাজপতি আবদুর রহমান, ছৈয়দ হোসেন ও আহমদ ছলিম জানান, সোমবারের ২ দফা স্থলমাইন বিস্ফোরণে ১টি কুকুর ও ১টি বন্য শূকরের মৃত্যুর ঘটনা ঘটে। এর আগে এক ছাত্রসহ ৩ কাঠুরিয়ার পা উড়ে গিয়েছিল।
তবে এ বিষয়ে বক্তব্য নিতে ১১ বিজিবি অধিনায়কের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে