
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্যের গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। তবে অক্ষত রয়েছেন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহ্ইয়া আখতার।
আজ রোববার নগরীর বায়েজিদ লিংক রোডে এ ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘উপাচার্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। তিনি সুস্থ আছেন এবং ক্যাম্পাসে ফিরে এসেছেন।’
জানা যায়, বেলা তিনটার দিকে একটি সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে সাদা পাজেরো গাড়িতে করে বিশ্ববিদ্যালয় থেকে রওনা দেন উপাচার্য। পথে নগরীর বায়েজিদ লিংক রোডে একটি বড় ট্রাক তাঁর গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়।
এতে গাড়িটি বিকল হয়ে গেলেও অক্ষত ছিলেন উপাচার্য। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। পরে উপাচার্য অন্য একটি গাড়িতে করে ক্যাম্পাসে ফিরে আসেন।
জানতে চাইলে প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, উপাচার্যের কোনো ক্ষতি হয়নি। তবে তাঁকে বহনকারী গাড়িটি বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বড় ট্রাকের ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. মো. মোরশেদুল ইসলাম বলেন, এ ঘটনায় উপাচার্যের সুস্থ থাকাই সবচেয়ে স্বস্তির বিষয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়িটি ক্যাম্পাসে ফিরিয়ে এনে দ্রুত মেরামতের ব্যবস্থা করা হবে।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
১৭ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২০ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে