
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক রোহিঙ্গা যুবককে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লক থেকে মো. খাইরুল আমিনকে (৩৬) তুলে নিয়ে হত্যা করে আরসা। আজ রোববার সকালে ক্যাম্পের পাশের ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত খাইরুল আমিন উখিয়ার ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-১৪ ব্লকের বাসিন্দা জমির হোসেনের ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে শামীম হোসেন বলেন, ‘শনিবার রাতে ক্যাম্পে নিজের ঘরের সামনে থেকে খাইরুলকে তুলে নিয়ে যায় মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান স্যালভেশন আর্মি (আরসা)। আরসার কমান্ডার মো. সলিমের নেতৃত্বে একদল দুর্বৃত্ত খাইরুল আমিনকে অস্ত্রের মুখে তুলে নিয়ে যায়। পরে ক্যাম্পসংলগ্ন মোছারখোলা বাঙালিপাড়ায় নিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এরপর লাশ ধানখেতে রেখে পালিয়ে যায়।’
শামীম হোসেন জানান, স্থানীয় লোকজন আজ সকালে মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) একটি দল ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ মৃতদেহটি উদ্ধার করে।
ওসি বলেন, ‘সম্প্রতি খাইরুল আরসা ছেড়ে রোহিঙ্গাদের আরেকটি সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনে (আরএসও) যোগ দেন। এ কারণে আরসা তাঁকে টার্গেট করে। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ খুনের ঘটনা ঘটেছে।’ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।
এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত রোহিঙ্গা শিবিরে আরসা-আরএসও দ্বন্দ্বে ২৬ জন খুন হলো।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে