
নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়ন থেকে মনোয়ারা বেগম ওরফে মানারি খনকার (৬০) নামের এক নারীর হাত-পা বাঁধা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী এলাকায় কবিরাজি করতেন। আজ বুধবার সকালে বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর সাগরিয়া গ্রাম থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
মনোয়ারা বেগম সাগরিয়া গ্রামের মৃত আজহারুল ইসলাম আজাদের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামীর মৃত্যুর পর মনোয়ারা বেগম এক ছেলে ও এক মেয়েসহ বাড়িতে বসবাস করতেন। পরে তাঁর ছেলে চট্টগ্রামে ও মেয়ে অন্য জায়গায় চলে যাওয়ায় বাড়িতে একাই থাকতেন তিনি। কবিরাজি করা এই নারী সব সময় বাড়িতে একা থাকতেন। প্রতিদিনের মতো রাতে তিনি নিজের বাড়িতেই ছিলেন। বুধবার সকালে স্থানীয় লোকজন তার ঘরের বাইরে সিঁধ কাটা দেখে ভেতরে ঢুকে হাত-পা বাঁধা অবস্থায় মনোয়ারার মৃতদেহ দেখতে পান। পরে বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধে হত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৭ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে