
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে ফারদিন হাছান বিশাল (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাত পর্যটক। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আজ শুক্রবার বিকেল ৫টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে সাজেক পর্যটনকেন্দ্রের এক রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফারদিন ঢাকার শ্যামপুরের বাসিন্দা।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি জানান, আজ বিকেলে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়ি নিচে চাপা পড়ে পর্যটক ফারদিন নিহত হন। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
ওসি আরও জানান, এখনো উদ্ধার তৎপরতা চলছে। তাৎক্ষণিক আহত পর্যটকের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে