
বান্দরবানে গ্রেপ্তার হওয়া কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সন্দেহভাজন দুই সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (আমলি আদালত) মো. নুরুল হকের আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুপুরে কঠোর পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মামলার দুই আসামি আসেলন চেও বম (১৯) ও ভাননুন নুয়াম বমকে (২৩) বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়।
মামলার আইও পুলিশের উপপরিদর্শক (এসআই) সমীর ভট্টাচার্য্য বলেন, থানচি থানার মামলায় ২ আসামিকে দুই দিনের রিমান্ড শেষে দুপুরে আদালতে হাজির করা হয়েছে এবং আদালত আসামি দুজনকে আবার কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
এসআই আরও বলেন, জেলার রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার ৭৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এ ছাড়া এ ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৬১ জনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর ও তিন নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে