
চট্টগ্রাম নগরীতে এক নারী পোশাকশ্রমিককে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার (৬ মে) ও রোববার রাতে হালিশহর ও ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কুমিল্লার বাসিন্দা মো. সাগর (১৯) ও ভোলার মো. আক্তার (৩০)। আক্তার সিএনজিচালক ও সাগর পেশায় গ্যারেজের মিস্ত্রি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারি জানান, আক্রান্ত তরুণীর বাসা নগরীর মিস্ত্রিপাড়া এলাকায়। একই এলাকার একটি অটোরিকশা গ্যারেজের মেকানিক সাগরের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। ওই গ্যারেজে নিয়মিত অটোরিকশা রাখার সুবাদে সাগরের সঙ্গে সিএনজিচালক আক্তারের ভালো সম্পর্ক তৈরি হয়। ৩ মে সন্ধ্যায় ওই পোশাকশ্রমিক তরুণী কারখানা থেকে বের হন। এরপর বেড়াতে যাওয়ার কথা বলে সাগর তাঁকে সিএনজি অটোরিকশায় তুলে নেন। এ সময় অটোরিকশা চালাচ্ছিল আক্তার।
তরুণীর অভিযোগ অনুযায়ী, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর ইপিজেড থানার আকমল আলী পকেট গেট এলাকায় নির্জন রাস্তায় অটোরিকশার ভেতর সাগর ও আক্তার তাঁকে ধর্ষণ করে। রাত সাড়ে ১১টার দিকে ওই অটোরিকশায় তাঁকে মিস্ত্রিপাড়ার বাসায় নামিয়ে দেয়।
ওসি ফজলুল কাদের বলেন, ‘৪ মে তরুণী থানায় এসে এ বিষয়ে অভিযোগ করেন। এরপর আমরা দুজনের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার অভিযান শুরু করি। ঘটনার পর তারা দুজনই চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৯ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২৪ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে