নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নে ‘নোয়াখালী এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামের দক্ষিণে খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী বিষয়টি নিশ্চিত করেন।
চৌমুহনী রেল স্টেশনের মাস্টার মো. ফখরুল ইসলাম নোমান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কুমিল্লার লাকসামের উদ্দেশে সোনাপুর থেকে ছেড়ে যায় নোয়াখালী এক্সপ্রেস ট্রেনটি। মাইজদী স্টেশন হয়ে লাকসামের উদ্দেশে রওনা করে সোনাইমুড়ীর বজরা ইউনিয়নের রশিদপুর গ্রামের দক্ষিণে খেয়াঘাট এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন ৫০ বছর বয়সী এক নারী। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক হাতেম আলী ভূঁইয়া বলেন, দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শী কেউ ছিল না। দূর থেকে স্থানীয়রা মৃতদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে চৌমুহনী পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। বিকেলে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এখন পর্যন্ত তাঁর নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে