কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে হিমেল আহমেদ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এ সময় সৈকতে ভেসে যাওয়ার সময় মোহাম্মদ ইমরান নামে একজনকে উদ্ধার করে লাইফগার্ডের কর্মীরা। বর্তমানে তিনি সুস্থ আছেন। আজ মঙ্গলবার বিকেলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্ট এ ঘটনা ঘটে।
নিখোঁজ পর্যটক হিমেল আহমেদ গাজীপুর জেলার কালিয়াঘুর থানার বাসিন্দা মোহাম্মদ আক্কাসের ছেলে। তাঁরা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতে গোসল করতে নেমেছিল।
কক্সবাজার সমুদ্রসৈকতের লাইফগার্ডের কর্মী সুপারভাইজার মাহবুবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিখোঁজ পর্যটকের বন্ধুদের বরাতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার সকালে গাজীপুর থেকে মোহাম্মদ ইমরান (২৪), হিমেল আহমেদ (২৪) ও মোহাম্মদ আরমান (২৩) নামে তিন বন্ধু কক্সবাজার বেড়াতে আসেন। তারা শহরের কলাতলী এলাকার আবাসিক হোটেল রিয়াদায় ওঠেন।
আজ মঙ্গলবার বিকেলে তারা তিন বন্ধু মিলে সমুদ্রসৈকতের লাবনী পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে হিমেল ও ইমরান ঢেউয়ের প্রবল স্রোতের ভেসে যেতে থাকে। এ সময় বিষয়টি দেখতে পেয়ে লাইফগার্ড কর্মীরা একজনকে উদ্ধার করতে সক্ষম হলেও আরেকজন ভেসে যায়।’
তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকে ট্যুরিস্ট পুলিশ, বিচকর্মী ও লাইফগার্ড কর্মীরা নিখোঁজ পর্যটকের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।’
এর আগে একই পয়েন্টে গোসলে নেমে মৃত্যু হয়েছে চট্টগ্রাম শহরের পাঁচলাইশ থানার শুলকবহর এলাকার শাহজাহান নামে এক পর্যটকের।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে