
কুমিল্লার তিতাসে আগুনে ৩টি ঘর পুড়ে গেছে। এ সময় আহত হয়েছেন একজন। গতকাল রোববার গভীর রাতে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের খলিলাবাদ গ্রামের হারুন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় পাশের মো. মনসুর আলী ও মো. গিয়াস উদ্দিনের ঘরও পুড়ে গেছে। এ ঘটনায় আহত মো. রিপন মিয়াকে (৪৫) গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজের শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
আগুনে পুড়ে যাওয়া ঘরের মালিক হারুন মিয়া বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ শব্দ পেয়ে ঘুম থেকে উঠি। এরপর দেখি বারান্দার রুমে আগুন। চিৎকার করলে লোকজন আসে। কিন্তু মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ৩০মণ চাল,৭ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ৫০হাজার টাকা পুড়ে গেছে।
খলিলাবাদ গ্রামের বাসিন্দা মাসুম বিল্লা বলেন, ‘রাত আনুমানিক ১টার দিকে হঠাৎ করে আগুন বলে চিৎকার শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি হারুন মিয়ার ঘরে আগুন জ্বলছে এবং মুহূর্তের মধ্যেই তা পাশের মনসুর আলী ও গিয়াস উদ্দিনের ঘরে ছড়িয়ে পড়ে।
পড়ে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় দাউদকান্দি ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় মো. রিপন মিয়া আহত হন।
দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘ঘটনাস্থলে যেতে একটু দেরি হয়েছে। এরপরও ৪০ মিনিট চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৫ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৩ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে