ফেনীর সোনাগাজীতে পুকুরে পড়ে জান্নাতুল ফেরদৌস হুমাইরা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তুলাতুলী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুটি ওই গ্রামের আব্দুল হামিদ সাইফুলের মেয়ে।
শিশুটির দাদা নজরুল ইসলাম মানিক বলেন, পরিবারের সবাই কাজে ব্যস্ত ছিল। বেলা ১১টার দিকে হুমাইরা ঘর থেকে বের হয়ে বাইরে খেলা করছিল। এর কিছুক্ষণ পর হুমাইরাকে তার দাদি কয়েকবার ডাকলে সাড়া না দেওয়ায় বাইরে খুঁজতে থাকে। পুকুরের পাড়ে তার একটি জুতা দেখে এগিয়ে গেলে পুকুরের মধ্যে আরেকটি জুতা ভাসতে দেখে। পরে কয়েকজন পুকুরে নেমে খোঁজার সময় হুমাইরা পায়ে আটকায়। পানি থেকে তুলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে।
স্থানীয় কাউন্সিলর আইয়ুব আলী খান শিশুটির পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে