
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। আজ রোববার সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।
মামলায় অপহরণ ও ধর্ষণ চেষ্টা অভিযোগ আনার পাশাপাশি চারজনকে এজাহারনামীয় আসামি করা হয়েছে। তবে এই ঘটনার পর থেকে অভিযান অব্যাহত থাকলেও জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছেন পুলিশ।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিয়াখালি সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে ধর্ষণচেষ্টার কবলে পড়া ওই ছাত্রীর মা বাদী হয়ে রোববার সকালে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেছেন। মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গতকাল শনিবার দুপুরে সীতাকুণ্ডের গুলিয়াখালি সমুদ্র সৈকতে বন্ধু ও ভাইদের নিয়ে ঘুরতে যায় এক কলেজছাত্রী। তারা সঙ্গে থাকা বন্ধুকে উপকূলের ঝাউ গাছের সঙ্গে বেঁধে রেখে ভুক্তভোগীকে জঙ্গলের ভেতর নিয়ে যায়। এই ঘটনার পর ওই ছাত্রীর ভাইয়েরা দৌড়ে গিয়ে সমুদ্রসৈকত এলাকায় থাকা স্থানীয়দের সহায়তা চান। তাঁরা ঘটনাস্থলে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
এ ঘটনার পর স্থানীয়দের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ভিডিওতে কলেজছাত্রীর ধর্ষণের খবর ছড়িয়ে পড়ে। তাঁকে জোর করে উঠিয়ে নিয়ে চারজন দলবদ্ধ ধর্ষণ করেছে বলে স্বীকার করে ভুক্তভোগী। কিন্তু বিকেলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ওই ছাত্রী ও তাঁর সঙ্গে থাকা বন্ধু এবং ভাইদের থানায় নিয়ে যায়। পরে পুলিশ ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তরুণী জানিয়েছে তাকে উঠিয়ে নিয়ে ধর্ষণের চেষ্টা করে চার যুবক। কিন্তু সৈকতে থাকা স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে তারা পালিয়ে যায়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে