অতিবৃষ্টিতে বান্দরবান-থানচি সড়কে পাহাড় ধসে পড়ে যান চলাচল বন্ধ হওয়ার ৪ ঘণ্টা পর স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, টানা তিন দিন বৃষ্টিপাতের কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরির জীবননগর এলাকায় পাহাড় ধসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের দুই ঘণ্টার প্রচেষ্টায় ধসে পড়া মাটি সরানোর পর বন্ধ থাকার প্রায় চার ঘণ্টা পর বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মূৎসুদ্দি জানান, টানা বৃষ্টিতে বান্দরবান থানচি সড়কের নীলগিরি পরে জীবননগরে পাহাড় ধসে সকাল থেকে যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টানা দুই ঘণ্টা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যদের প্রচেষ্টায় রাস্তায় ধসে পড়া মাটি সরানো হলে বান্দরবান-থানচি সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এদিকে বৃহস্পতিবার সকালে জেলা ও উপজেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাইকিং করে প্রচার চালানো হয়েছে। বান্দরবানে আগামী ৭২ ঘণ্টা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় পাহাড় ধসের আশঙ্কায় স্থানীয়দের নিরাপদ স্থানে আশ্রয় নিতে বলা হয়েছে।
বান্দরবান আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সনাতন কুমার মণ্ডল জানান, মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত থাকার কারণে দেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত হচ্ছে। যা আরও কয়েক দিন হতে পারে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ১০৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে