ফেনীর কসকা এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত রিকশার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন রিকশার দুই যাত্রী। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজীর দীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. মিলন (৩০)। তিনি নোয়াখালীর কেশারপাড়া গ্রামের মো. ইউনুসের ছেলে। মিলন ফেনী পৌরসভার কদলগাজী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী রয়েছে।
আহতরা হলেন মিলনের শাশুড়ি জাহানারা বেগম (৪৭) ও অপর নারী যাত্রী বিলাসী বেগম (৪৫)। তাঁদের ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের আত্মীয় রজব আলী শেখ জানান, তাঁরা তিনজন ভাঙারি খুঁজতে কসকা বাজার এলাকায় গিয়েছিলেন। ফেরার পথে পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাঁদের রিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিলনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ফাজিলপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে রয়েছে। দুর্ঘটনার বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে