ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাটে খড়ের গাদায় চাপা পড়ে মা ও দুই শিশুসহ ৩ জনের মৃত্যু হয়েছে।
আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ ধর্মপুর এলাকার ফকির বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো—ওই এলাকার বাহরাইন প্রবাসী টিপু আলমের স্ত্রী সুমি আক্তার (৩২) ও তাঁর দুই শিশু সন্তান শাহিদ (৪) ও সিয়াম (২)।
স্থানীয়রা জানায়, সুমি আজ বেলা ১১টার দিকে গবাদিপশুর জন্য খড় কাটছিলেন। এ সময় তাঁর দুই সন্তান পাশে খেলা করছিল। হঠাৎ খড়ের গাদা ভেঙে পড়লে দুই সন্তানসহ সুমি খড়ের গাদায় চাপা পড়ে। পরে সেখান থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে পাশের ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।
ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর চিকিৎসক মিথিলা কানন বলেন, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে। বর্তমানে মরদেহ হাসপাতালে রয়েছে।
ফুলগাজি থানার উপপরিদর্শক (এএসআই) মো. নুরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২১ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে