
নাশকতার মামলায় চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিমকে (৪৯) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রোববার নগরীর কোতোয়ালি সিনেমা প্যালেস মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরসরাই উপজেলার মিঠানালা গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে জানান, গত ৮ নভেম্বর অবরোধের সমর্থনে মিরসরাই এলাকায় যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাঙচুর, অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনা ঘটে। এই ঘটনায় দায়ের করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে কোতোয়ালি, মিরসরাইসহ বিভিন্ন থানায় নাশকতা, হত্যাচেষ্টাসহ ৯টি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে মিরসরাই থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে