
লক্ষ্মীপুরের রামগতিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নাবিল হোসেন নামে এক স্কুলছাত্র মারা গেছে। আজ শনিবার সকাল ৮টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
মৃত নাবিল ওই এলাকার মো. মুরাদ হোসেনের ছেলে এবং বিবিরহাট রশিদিয়া উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক খুঁটিতে আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে তারের সঙ্গে জড়িয়ে পড়ে নাবিল। পরে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেলা পরিষদের সদস্য ও রামগতি উপজেলা যুবলীগের আহ্বায়ক মেজবাহ উদ্দিন হেলাল বলেন, ওই স্কুলছাত্রের অকালমৃত্যু কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। পতাকা টাঙানোর সময় সবাইকে সতর্ক থাকতে হবে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু এটি একটি দুর্ঘটনা। তাই পরিবারের কোনো আপত্তি না থাকলে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করা যাবে।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
৪৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে