
কক্সবাজার শহরের ৬ নম্বর জেটিঘাট থেকে ৪টি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৭টায় পুলিশের জেলা গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
আটক স্বামী -স্ত্রী টেকনাফ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের পুরান পল্লান পাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ও তাঁর স্ত্রী খুরশীদা আক্তার (২৬)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশের পরিদর্শক প্রতুল কুমার শীলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ।
পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ৬ নম্বর জেটিঘাট পন্টুনে মহেশখালী থেকে স্পিডবোটযোগে আসা স্বামী-স্ত্রীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি কালো ব্যাগ তল্লাশি করে চারটি দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
আটকদের স্বীকারোক্তি মতে, আগ্নেয়াস্ত্রগুলো মহেশখালী থেকে কিনে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাচ্ছিল। আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পুলিশ সুপার।

বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
১ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৪ ঘণ্টা আগে