
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরসংলগ্ন একটি পাহাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবক জেলফেরত বলে জানায় পুলিশ।
মৃত যুবকের নাম মো. রফিক (৩০)। তিনি সদর ইউনিয়নের কেরুনতলী এলাকার নুরুল ইসলামের ছেলে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেছেন।
মৃতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি গিয়াস উদ্দিন বলেন, আজ সকালে টেকনাফ স্থলবন্দরসংলগ্ন কেরুনতলী এলাকার পাহাড়ে এক ব্যক্তিকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে। রফিকের বিরুদ্ধে কয়েকটি মাদক মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি জেলে ছিলেন। ১০ সেপ্টেম্বর কক্সবাজার জেলা কারাগার থেকে তিনি জামিনে বের হন। দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
ওসি বলেন, দাম্পত্য কলহের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এরপরও ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ খোঁজ নিচ্ছে।
মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে