
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুরে বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের পর বিলুপ্ত করে দেওয়া হয় বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২ কমিটি। তবে বিলুপ্ত ঘোষণার ৯ দিনের মাথায় সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে বিএনপির সীতাকুণ্ড উপজেলা শাখার আহ্বায়ক ডা. মোহাম্মদ কমল কদর ও সদস্যসচিব কাজী মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাতে নবগঠিত সলিমপুর ইউনিয়ন বিএনপির কমিটিতে জাহাঙ্গীর আলমকে আহ্বায়ক এবং খ ম নাজিম উদ্দিনকে সদস্যসচিব করা হয়েছে।
সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মোহাম্মদ কমল কদর। তিনি বলেন, গত ১৬ ডিসেম্বর ফৌজদারহাট কে এম উচ্চ বিদ্যালয় মাঠের শহীদ মিনারে ফুল দেওয়ার সময় উসকানিমূলক স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সলিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন ও জাহিদুল হাসানের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তাতে উভয় পক্ষের ২০ নেতা-কর্মী আহত হন।
এ ঘটনার পর মহিউদ্দিনের অনুসারীরা জাহিদুল হাসানের ব্যক্তিগত গাড়িতে হামলা চালায়। পরে জাহিদুল হাসানের অনুসারীরা মহিউদ্দিনের বাড়িতে হামলা-ভাঙচুর চালায়। এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর নির্দেশনায় সলিমপুর ইউনিয়ন বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ১২টি কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
তবে ৯ দিনের মাথায় দলীয় কর্মকাণ্ডে গতি আনতে বিএনপি নেতা আসলাম চৌধুরীর নির্দেশনায় সলিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতারা সলিমপুর ইউনিয়ন বিএনপি জ্যেষ্ঠ সদস্য ও ওয়ার্ড বিএনপির নেতাদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন বলে জানানো হয়।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে