আল-জামাআতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার প্রধান মুফতি, সাবেক শিক্ষা পরিচালক ও প্রবীণ মুহাদ্দিস আল্লামা নুর আহমদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার রাতে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ইন্তেকাল করেন।
আজ শুক্রবার বিকেল ৫টা ১৫ মিনিটে তার কর্মস্থল হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা সম্পন্ন হয়। জানাজায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লির ঢল। জানাজার নামাজে ইমামতি করেন হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হজরত আল্লামা মুহাম্মদ ইয়াহ্ইয়া।
পরে মাদ্রাসা ক্যাম্পাসের অভ্যন্তরে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে মকবারায়ে জামেয়ায় তাকে দাফন করা হয়। শুক্রবার দুপুরে ওই জানাজাকে কেন্দ্র করে লোকে লোকারণ্য হয়ে ওঠে মাদ্রাসা সংলগ্ন হাটহাজারী এলাকা। চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ এ জানাজায় অংশ নেন। এর আগে তাঁর মরদেহবাহী গাড়িটি মাদ্রাসা প্রাঙ্গণে এসে পৌঁছায়। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাটহাজারী মাদ্রাসায় সিনিয়র মুহাদ্দিস আল্লামা আশরাফ আলী নিজামপুরী জানান, মৃত্যুকালে আল্লামা নুরের বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। প্রায় ৫০ বছর তিনি হাটহাজারী মাদ্রাসায় শিক্ষকতা করেছেন।
১৯৩৩ সালে তিনি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চেছুরিয়া চৌধুরীপাড়ায় জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৫ মেয়ে ও নাতি-নাতনিসহ দেশে-বিদেশে অসংখ্য ভক্ত এবং গুণীজন রেখে গেছেন।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৭ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৫ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪২ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে