
চাঁদপুরের মতলবে অভিযান চালিয়ে ১০৮ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার উপজেলার ছেঙ্গারচর বাজারে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা কুলসুম মনি।
চাঁদপুর পরিবেশ অধিদপ্তরের কার্যালয় থেকে বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উদ্যোগে ও মতলব উত্তর উপজেলা প্রশাসনের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে ছেঙ্গারচর বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কর হয়। এ সময় বাজারের নজরুল স্টোর থেকে ১০৮ কেজি নিষিদ্ধঘোষিত পলিথিন জব্দ করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই প্রতিষ্ঠানের মালিক আব্দুস সাত্তারকে পরিবেশ সংরক্ষণ আইনে ৫ হাজার টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নিষিদ্ধঘোষিত পলিথিন উৎপাদন, বিক্রয়ের জন্য প্রদর্শন, মজুত ও বাণিজ্যিক উদ্দেশ্যে পরিবহন কিংবা ব্যবহারের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। মতলব উত্তর থানা-পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে