
চট্টগ্রামের হাটহাজারীতে পরীক্ষায় অংশ নিতে বের হয়ে পথে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে মৃত্যু হয়েছে স্নাতক দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থীর। পরিবার বলছে, ওই শিক্ষার্থী মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষার্থীর নাম—নিপা পালিত (২৪)। তিনি ওই এলাকার উত্তম পালিতের মেয়ে। দরিদ্র পরিবারে তিন বোনের মধ্যে সবার বড়। তিনি হাটহাজারী সরকারি কলেজের ডিগ্রি (পাস) বিবিএস দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নিহত নিপার বাদল পালিত বলেন, ‘নিপা দীর্ঘদিন ধরে মৃগী রোগে ভুগছিল। সোমবার ডিগ্রি দ্বিতীয় বর্ষের ব্যবস্থাপনা চতুর্থ পত্র বিষয়ে পরীক্ষা ছিল। সকালে পরীক্ষা দিতে যাওয়ার সময় হঠাৎ রাস্তায় মাথা ঘুরে বৃষ্টির পানিতে ডুবে থাকা নালায় পড়ে যায়। সেখান থেকে আর ওপরে উঠতে পারেনি। এরপর স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।’
নিপা পালিতের ফুপাতো ভাই জয় ঘোষ আজকের পত্রিকাকে বলেন, ‘হতদরিদ্র পরিবারে জন্ম নেওয়া নিপা বহু কষ্টে পড়াশোনা চালিয়ে যাচ্ছিল। তাঁর স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে পরিবারের হাল ধরা। কিন্তু তাঁর স্বপ্ন স্বপ্নই থেকে গেল!’
এ দিকে, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল পেয়ে হাটহাজারী মডেল থানা-পুলিশ ঘটনাস্থল থেকে নিপার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘পরীক্ষা দিতে যাওয়ার সময় বসতঘরের অদূরে বৃষ্টির পানিতে ডুবে তাঁর (নিপা) মৃত্যু হয়। এ ঘটনায় আমরা একটি অপমৃত্যু মামলা নিয়েছি এবং ময়নাতদন্তের মরদেহ চমেক হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৪ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২২ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৩৯ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে