কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয়শিবিরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বালুরমাঠ পুলিশ ক্যাম্প সংলগ্ন রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে দুটি ওয়ান শুটারগান, একটি দেশীয় রিভলভার, ৩ রাউন্ড রাইফেলের গুলি, ৪ রাউন্ড পিস্তলের গুলি এবং ৩ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উখিয়ার ৭ নম্বর ক্যাম্প, ব্লক-জি এর মো. সিদ্দিকের ছেলে মো. রহিম (২৪), ১৮ নম্বর ক্যাম্প, ব্লক-এম/ ১০ এর সাবের আহমদের ছেলে মোহাম্মদ নুর (২৭), ৬ নম্বর ক্যাম্প, সি/ ৬ এর মোহাম্মদ জাফরের ছেলে মোহাম্মদ ফয়েজ (৩২)।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বিষয়টি নিশ্চিত করেছেন।
মো. ইকবাল বলেন, উখিয়া বালুরমাঠ রোহিঙ্গা ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামিসহ তিন রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কয়েকটি অস্ত্র-গুলি ও কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মোহাম্মদ ফয়েজের হত্যা মামলাসহ চারটি মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন এপিবিএন পুলিশের এই কর্মকর্তা।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে