
বিএনপির ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের মরদেহ হেলিকপ্টারে চট্টগ্রামে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর কাজীর দেউড়ি আউটার স্টেডিয়ামে অবতরণ করে মরদেহ বহনকারী হেলিকপ্টার। এরপর তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় কাজীর দেউড়ি ভিআইপি টাওয়ারের বাসভবনে।

আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক, কর্মচারী-কর্মকর্তা এবং বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নসিমন ভবনের মাঠে দর্শনার্থীদের জন্য রাখা হবে।
বাদ জুমা জমুয়তুল ফালাহ মসজিদ মাঠে তৃতীয় জানাজা, বাদ আসর গ্রামের বাড়ি রাউজান গহিরা স্কুল মাঠে সর্বশেষ জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এর আগে ২৫ ফেব্রুয়ারি ভোর ৬টায় রাজধানীর ধানমন্ডির বাসায় মারা যান বিএনপির এ প্রবীণ নেতা।

এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
১০ মিনিট আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
১ ঘণ্টা আগে
উপজেলার চরবোরহান ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হোসেন একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাজারে এলে গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কয়েকজন নেতা-কর্মী তাঁকে মারধর করে পুলিশের হাতে তুলে দেন বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
প্রত্যক্ষদর্শীরা জানান, ছাদে ওই দুই শিক্ষার্থীর সঙ্গে আতিকুর রহমানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিবিরকে চড় মারেন। প্রতিবাদ করতে গেলে তাঁকে ধাক্কা দেন আতিকুর। এতে পড়ে গিয়ে নিবিরের কনুইয়ে আঘাত লাগে। পরে সৌরভ কাব্য প্রতিবাদ করলে তাঁকে নাকে ঘুষি মারা হয়। এতে তাঁর নাক দিয়ে রক্ত পড়তে থাকে।
২ ঘণ্টা আগে