
সারা দেশের স্থানীয় দৈনিক আজকের পত্রিকার প্রথম বর্ষপূতিতে কুমিল্লার দেবিদ্বারে আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশিক উন তালুকদার।
বক্তব্যে তিনি বলেন, বস্তুনিষ্ঠতা ও সাহসিকতার প্রতিশ্রুতি রক্ষা করে অবিচল এগিয়ে যাক ‘আজকের পত্রিকা’। পাশাপাশি আজকের পত্রিকার সম্পাদক, সহসম্পাদকসহ সকল পাঠক-পাঠিকা, সাংবাদিক, প্রতিনিধি, ফটো সাংবাদিক, কলা কৌশলী, শুভানুধ্যায়ীর সর্বাঙ্গীণ সমৃদ্ধি কামনা করছি। আজকের পত্রিকা এগিয়ে যাক অনেক দূর।
এ সময় আরও উপস্থিত ছিলেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মোসা. শিরিন সুলতানা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. ময়নাল হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. সাদ্দাম হোসেন, দেবিদ্বার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুবেল, অর্থ বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, ফতেহাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান মাসুদ, পৌর যুবলীগের সহসভাপতি মো. কাজী তারিকুল ইসলাম সুমন, পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া (সোহেব), যুবলীগ নেতা ফরহাদ হোসেন চৌধুরী, জাফরগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. অপু আহমেদ, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ শুভ, ছাত্রলীগ নেতা মুঞ্জুরুল ইসলাম রানা, সম্রাট হাসান অন্তুরসহ প্রমুখ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে