
চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) ছোট বিল নামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালীর জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ।
আনিসুজ্জামান শেখ আরও বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে নুরুল ইসলাম পাহাড়ের ঢালুতে সবজিখেতে কাজ করছিলেন। এ সময় তাঁকে বন্য হাতি আক্রমণ করে এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’
এ নিয়ে জানতে চাইলে ইউএনও সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বন্য হাতির আক্রমণে নিহত কৃষক নুরুল ইসলামের দাফনের ব্যবস্থার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। এ ছাড়া শিগগিরই যেন তাঁর পরিবার ক্ষতিপূরণ পায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৮ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে