
নোয়াখালীর হাতিয়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে উত্তাল রয়েছে সাগর ও মেঘনা নদী। রিমাল সম্পর্কে জনগণকে সচেতন করতে মাইকিং করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যার পর সিপিপির সদস্যরা বিভিন্ন হাট-বাজার ও গ্রাম অঞ্চলে বেড়িবাঁধের ওপর এই মাইকিং করেন। এ সময় বেড়িবাঁধের বাইরে থাকা লোকজনকে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। হাতিয়ায় সিপিপির ১৭৭টি ইউনিটের সদস্যরা এই মাইকিং করেন।
এদিকে ৩ নম্বর ও পরে ৬ নম্বর সতর্কসংকেত দেওয়ার পর হাতিয়ার সঙ্গে মূল ভূখণ্ডের সব ধরনের নৌযোগাযোগ বন্ধ করে দিয়েছে প্রশাসন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কন্ট্রোলরুম খোলা হয়, যাতে দুর্যোগকালীন যেকোনো ধরনের যোগাযোগ করতে সহজ হয়।
আজ রোববার সকাল থেকে হাতিয়ায় দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সাগর খুবই উত্তাল রয়েছে। মানুষের মধ্যে একধরনের আতঙ্ক বিরাজ করছে। বেড়িবাঁধের বাইরে অবস্থান করা ছোট ছোট চা-দোকানগুলোর মালামাল বেড়িবাঁধের ভেতরে নিয়ে যেতে দেখা যায়।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশীস চাকমা বলেন, হাতিয়ায় ২৪২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। হাতিয়ার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে। উপজেলা পরিষদ থেকে করা কন্ট্রোলরুম থেকে প্রতিটি ইউনিয়নের সার্বক্ষণিক যোগাযোগ করা হচ্ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে