
নোয়াখালী সুবর্ণচরে আওয়ামী লীগ নেতা বশির আহমেদ (৬০) দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে চরজব্বার ইউনিয়নের চরজব্বার গ্রামের ছাতা মার্কেট-ডাক্তার মসজিদ সমাজ সড়কে বশির মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বশির আহমেদ উপজেলার চরজব্বার ইউনিয়নের চেরামত আলী দফাদার বাড়ির মৃত ইমান আলীর ছেলে। তিনি চরজব্বার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য।
বশির আহমেদের বড় ছেলে মোরশেদ আলম বলেন, ‘শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় হারিছ চৌধুরীর বাজার থেকে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বাবা। ছাতা মার্কেট-ডাক্তার মসজিদ সমাজ সড়ক হয়ে বাড়ির কাছাকাছি এলে মোটরসাইকেলে ৫ জন দুর্বৃত্ত এসে পেছন দিক থেকে ইট দিয়ে মাথায় আঘাত করে পালিয়ে যায়। এতে অজ্ঞান হয়ে বাবা সড়কে পড়ে থাকেন। আমি একই সড়কে বাড়ি ফেরার পথে রাস্তায় বাবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার করলে আশপাশের লোকজন এসে তাঁকে উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার ঢাকায় পাঠানো হয়।’
বর্তমানে বশির আহমেদ ঢাকার একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্চা ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন বলে জানান মোরশেদ আলম।
বশির আহমেদের বড় ভাই সিরাজুল ইসলাম বলেন, ‘উপজেলা নির্বাচনে আমার ছোট ভাই বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আনম চৌধুরী পক্ষে কাজ করছেন। ঈদের দিন রাতে বাজারের স্থানীয়দের উদ্দেশ্যে বক্তব্যে সেলিম মিয়ার পক্ষে ও প্রতিপক্ষের বিরুদ্ধে কিছু কথা বলেন। এর জের ধরে ছোট ভাইয়ের ওপর হামলার হতে পারে বলে আশঙ্কা করছি।’
প্রত্যক্ষদর্শী অলি উল্যা বলেন, পাশের ছাতা মার্কেট চায়ের দোকানে বসে বেশ কয়েকজন মিলে গল্প করছিলাম। এমন সময় একটি দ্রুতগতির মোটরসাইকেল পালিয়ে যেতে দেখেছি।
চরজব্বার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. জয়নাল আবেদীন বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারে এখনো মাঠে পুলিশ কাজ করছেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে