
দীর্ঘদিন পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিতে তাঁরা এই মিছিল করেন। মিছিলে ছাত্রদলের বিভিন্ন হল ও অনুষদের নেতারা উপস্থিত ছিলেন।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ছাত্রদলের মিছিলটি বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ছাত্র সংসদ ভবনের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্বদানকারী শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সহাবস্থান নিশ্চিত করতে আমরা ক্যাম্পাসে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে যেকোনো যড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে। ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর ছাত্রলীগের ন্যক্কারজনক হামলার বিচারসহ ক্যাম্পাসে সুষ্ঠু রাজনীতির চর্চা চাই।’
মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক মহিউদ্দীন, সহ-সম্পাদক মিজানুর রহমান মিলন, হাসিবুল হাসান রাফি, সহ-দপ্তর সম্পাদক আইনুল ইসলাম সাগির, সহসাংগঠনিক সম্পাদকে হাবীব, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রহিম, মিনহাজ উদ্দিন, শফিকুল আলম, আব্দুল্লাহ আল ফারুক, সদস্য ফরহাদ হোসেন আসিফ, ওবায়েদুর রহমান, মো. মিনহাজ উদ্দীন, সাকিবুল ইসলাম, এইস কে জিসান, আনোয়ার, রাকিবুল ইসলাম, ফয়সাল প্রমুখ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে