চট্টগ্রামের পটিয়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
নিহত সোহেল উপজেলার কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
আহতরা হলেন মো. সাজ্জাদ (২০), সাদ্দাম হোসেন (৩০), এবং জয়নাল আবেদীন (৩৪)। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বুধপুরা বাজার জামে মসজিদে তারাবির নামাজ শেষে চেয়ারম্যান আবুল কাশেমের সঙ্গে স্থানীয় শরিফের বাগ্বিতণ্ডা হয়। এরপর সোহেল গিয়ে প্রতিবাদ করাতে তাঁকে ছুরিকাঘাত করা হয়। তাঁকে রক্ষা করতে যাওয়া আরও কয়েক জনকে এ সময় ছুরিকাঘাত করা হয়েছে।
এ বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার বলেন, আওয়ামী লীগের সমর্থিত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেলসহ কয়েকজনকে শরিফ নামের একজন ছুরিকাঘাত করে। তাঁদের আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করেন। ঘাতককে গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৭ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৮ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৪ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে